Wednesday, March 14, 2012

anandabazar.com/khela


লেডিজ অ্যান্ড জেন্টেলমেন...দিস ইজ ইওর ক্যাপ্টেন স্পিকিং...আমরা উপমহাদেশে ল্যান্ডিং করলাম...বাইরের তাপমাত্রা ২৬ ডিগ্রি যা আমাদের জন্য একেবারে আদর্শ...আমাদের জন্য অপেক্ষা করছে উপমহাদেশের উইকেট যেখানে বাউন্স আর পেস আমাদের কথা ভেবে তৈরি...বল হাঁটুর উপর না ওঠারই কথা...আপনাদের তাই উপদেশ দেব সিট-বেল্ট বেঁধেই রাখুন কারণ ভারতীয় ব্যাটিং এ বার উপমহাদেশের উইকেটে ব্যাট করবে!

অভয় আছে, বন্ধ দরজা খোলার ইঙ্গিত নেই
সচিন তেন্ডুলকরের মাঠের মধ্য থেকে প্রতীক্ষা। তাঁর হচ্ছে মাঠের বাইরে বসে প্রতীক্ষা।
সচিনের প্রতীক্ষা একশো সেঞ্চুরির। মনোজ তিওয়ারির প্রতীক্ষা জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পাওয়ার পরেও বিস্ময়কর ভাবে বন্ধ হয়ে যাওয়া ভারতীয় ওয়ান ডে দলের দরজা খোলার। ঢাকা আসা ইস্তক দু’টো মুখ দেখতে দেখতে মনে হচ্ছে, দু’টোই ভীষণ যন্ত্রণার ছবি। ভেতরে ভেতরে রক্তাক্ত হওয়ার করুণ ছবি।

অনিশ্চিত টোলগেই নিশ্চিন্ত করলেন
সোমবার রাতে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন অস্ট্রেলিয়া চলে যাবেন। চোট সারাতে। চার সপ্তাহের জন্য। তা সত্ত্বেও ‘এক বার শেষ চেষ্টা করে দেখিই না’ ভেবেই খেয়েছিলেন কিছু ওষুধ। আর তাতেই ‘সুস্থ’। আগের রাত পর্যন্ত ‘অনিশ্চিত’ ছিলেন যিনি, সেই টোলগে ওজবের কাঁধে চেপেই ৯ বছর পর আইএফএ শিল্ড ফাইনালে উঠল ইস্টবেঙ্গল। ২০০৩-এর পর আবার। মরসুমের প্রথম ট্রফি জয়ের দোরগোড়ায় পৌঁছেও ট্রেভর মর্গ্যানের মুখে অবশ্য হাসি নেই। “ট্রফি! ফেড কাপের কথা মনে নেই। সেখানেও ফাইনালে উঠেছিলাম!” সতর্ক লাল-হলুদের ব্রিটিশ কোচ।

ঠান্ডা ফুটবলের পরে
কোচের গরম বিস্ফোরণ
ফুটবলারদের
পাল্টা তোপ







No comments:

Post a Comment